খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আশুলিয়ার জামগড়ায় মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃত্যু, বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার

নাজমুল
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আশুলিয়ার জামগড়ায় মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃত্যু, বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় মাহফুজা বেগম নামে এক মধ্যবয়সী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া গফুর মন্ডল স্কুল রোডের নুরুজ্জামানের বাড়ির একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মাহফুজা বেগম আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুর ঘটনায় এটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত ও আলামত সংগ্রহের কাজ করছেন।

এদিকে ঘটনাস্থলের বাড়িওয়ালার স্ত্রী শিউলির কাছে ভাড়াটিয়া তথ্য ফরমের তথ্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তাদের এসব প্রয়োজন হয় না। এ ঘটনায় প্রশ্ন উঠেছে—ভাড়াটিয়া তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য কি না?।

আশুলিয়া থানার (এসআই) কদ্দুস নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত কার্যক্রম চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। নিহত নারীর মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে বলে পুলিশ জানায়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।