রাজশাহীতে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন দলিল যাচাই করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার দাবি
ভূমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধার করে দলিলে উল্লেখিত প্রকৃত মালিক ও তাঁদের ওয়ারিশদের কাছে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুজাউদ্দৌলা গংয়ের দখলে থাকা জমি উদ্ধার করে দলিলে উল্লেখিত প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে হবে। দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও ভোগদখল নিয়ে বিরোধ চলায় প্রকৃত মালিক ও তাঁদের ওয়ারিশরা হয়রানির শিকার হচ্ছেন। নিজেদের বৈধ সম্পত্তি থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।
তারা জমি-সংক্রান্ত সকল দলিলপত্র যাচাই-বাছাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং বৈধ মালিকদের জমি বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
এ সময় বক্তারা কথিত অবৈধ দখলের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দ্রুত বিরোধ নিষ্পত্তি করে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।



আপনার মতামত লিখুন