খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাটকেলঘাটা থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

গোলাম রব্বানী
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম। আজ মঙ্গলবার (১৮ আগস্ট মঙ্গলবার) পরিদর্শনকালে তিনি থানার সার্বিক দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার অত্র থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক ফাইলপত্র, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করেন।
পরবর্তীতে তিনি থানায় কর্মরত সকল অফিসার, ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এতে পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি, কাজের গতিশীলতা আনয়ন এবং মনোবল চাঙ্গা রাখার বিষয়ে আলোকপাত করা হয়।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন:
“প্রতিটি পুলিশ সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের আস্থা অর্জন এবং পুলিশি সেবাকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
তিনি দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা গঠন এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ সেবাপ্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে তাগিদ দেন।
উক্ত পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফিকুল ইসলাম সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।