খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিশ্ববাজারে আবারও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
বিশ্ববাজারে আবারও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী সংঘাত দ্রুত নিরসনের আশা ফিকে হয়ে আসায় বিশ্ববাজারে আবারও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করে ৯১ ডলারে পৌঁছেছে, যা গত জুলাই মাসের পর সর্বোচ্চ। একই সাথে বেড়েছে মার্কিন মানদণ্ড ‘ডব্লিউটিআই’ (WTI)-এর দামও, যা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

চলতি বছরের জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল সংঘাত কমিয়ে আন্তর্জাতিক তেল চলাচলের গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালী’ পুনরায় উন্মুক্ত করা এবং একটি টেকসই শান্তি চুক্তিতে পৌঁছানো। তবে সেই চুক্তির মেয়াদ সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হলেও কোনো রূপ অগ্রগতি দেখা যায়নি; বরং দু’পক্ষের মধ্যবর্তী উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রচেষ্টায় বাধা দিলে ওমানেও বোমাবর্ষণের হুমকি দিলে বিশ্ব সরবরাহ শৃঙ্খল ও বাজার পরিচালনাকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়।

তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বিশ্ব জুড়ে সরকারি বন্ডের সুদের হারও (গভর্নমেন্ট বন্ড ইয়িল্ড) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ট্রেডারদের ধারণা, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তেলের দাম উচ্চমূল্যে স্থির থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়িয়ে রাখতে হবে।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন ৩০ বছর মেয়াদী ট্র্রেজারি বন্ডের ইয়িল্ড বেড়ে ৫.৩৩ শতাংশে পৌঁছেছে, যা বিগত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। এছাড়া জার্মানির ১০ বছর মেয়াদী সরকারি বন্ডের ইয়িল্ড গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।