খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ড্রোন হামলা ইরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ড্রোন হামলা ইরানের

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যার একটি ড্রোন তার দপ্তরে আরেকটি ড্রোন কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আছড়ে পড়েছে, কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার ব্যাপারে এক্সে এক পোস্টে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, “কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তের পর জানা গেছে, আমার ব্যক্তিগত অফিস এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরান ড্রোন হামলা চালিয়েছে। এটি ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর কুর্দিস্তানকে অসংখ্যবার টার্গেট করেছে ইরান। তাদের শঙ্কা ছিল, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা মার্কিন ও ইসরায়েলিদের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে।

সংবাদমাধ্যম আলবাওবা জানিয়েছে, কুর্দিস্তানে ইরান ও তাদের মিত্ররা কয়েক হাজার বার ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে রাজধানী ইরবিলকে টার্গেট করে তারা। এরমধ্যে গত ১৭ জুলাইয়ে চালানো এক হামলায় ইরবিলে ৯ জন নিহত হন। কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এই হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্থানের ভৌগলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।