খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাজীপুরে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে চলছে অবৈধ লটারি-জুয়া,নিঃস্ব সাধারণ মানুষ

​মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
গাজীপুরে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে চলছে অবৈধ লটারি-জুয়া,নিঃস্ব সাধারণ মানুষ

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ‘গ্রামীণ হস্ত ও কুটির শিল্প মেলা’র নামে দিন-রাত অবাধে চলছে অবৈধ লটারি ও জুয়ার আসর। গাজীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে এ আয়োজন চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

​জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের তালহা ফ্যাশন সংলগ্ন শিল্প এলাকায় ‘ফ্রেম মিডিয়া অর্গানাইজেশন’-এর ব্যানারে মাসব্যাপী এই মেলার নামে অপকর্ম চালানো হচ্ছে।
​সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার ভেতর নানা বিনোদনের আড়ালে চলছে র্যাফেল ড্র ও জুয়াখেলা। মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইলসহ নানা আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট। এই লটারির মোহে পড়ে স্থানীয় সাধারণ মানুষ, নিম্নআয়ের শ্রমজীবী ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত অর্থ হারিয়ে নিঃস্ব হচ্ছেন।
​অভিযোগের বিষয়ে মেলার মূল আয়োজকের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হলেও, উপস্থিত ম্যানেজার মোঃ সুহেলমিয়া,ও মোঃ ‘রহমান’ নাম পরিচয় দিয়ে সাংবাদিকদের অর্থ দিয়ে ম্যানেজ করার অপচেষ্টা চালান।
​এদিকে, মেলাকে কেন্দ্র করে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো অপ্রীতিকর ঘটনা বা রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় স্থানীয় সুশীল সমাজ ও বিএনপির নেতৃবৃন্দের মাঝেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
​মেলা প্রাঙ্গণে চলমান এসব অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন এলাকাবাসী।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।