খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক,রেছে র ্যাব- ৯, সিপিসি – ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ ঢাকা মেট্রো – ন- ১২ – ২১১৩ জব্দ করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টা দিকে র ্যাব- ৯ – এসআরবি মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে পোপান সংবাদের ভিত্তিতে র ্যাব- ৯, সিপিসি – ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রামণডোরা ইউনিয়নে ঢাকা – সিলেট মহাসড়কে অলিপুর রেলক্রসিং পাশে চেক পোস্ট স্থাপন করে । মাধবপুর উপজেলা থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার মহাসড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপ টি থামানোর সংকেত দিয়ে থামানো হলে পিকআপ থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশী চালিয়ে পিক-আপের ভেতরে বডিতে লুকানো থাকা ৩ টি বস্তার ভেতর থেকে নীল রংয়ের পিলিথিনের উপর খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা এবং পিকআপ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন – হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে মোঃ রুবেল মিয়া (৩০)। আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে তেলিয়াপাড়া চা বাগানের সীমান্ত ভারত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপ বহন করা কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র ্যাব- ৯। র ্যাব- ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম.শহিদুল ইসলাম সোহাগ এ প্রতিনিধিকে জানান , গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং জব্দ কৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান , সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে র ্যাবের গোয়েন্দা নজর দারি ও অভিযান অব্যাহত থাকবে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।