খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফেসবুক পোস্টের জেরে ন্যাপ নেতার বাড়িতে হামলা।

‌স্টাফ রি‌পোর্টারঃ
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
ফেসবুক পোস্টের জেরে ন্যাপ নেতার বাড়িতে হামলা।

ফেসবুক পোস্টের জের ধরে ন্যাপ (বাংলাদেশ) দলের নেতা মোঃ আমজাদ হোসেন ঢালীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি মোঃ আমজাদ হোসেনের টঙ্গীবাড়ী উপজেলার সেরাজাবাদ গ্রামে তার পৈতৃক বাড়িতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলা চালায়।

আমজাদ হোসেনের স্ত্রী মোসাঃ শিরিন খাতুন জানান যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলা করা হয়েছে। গত ১৬ ই আগস্ট মোঃ আমজাদ হোসেন ঢালী তার এক ফেসবুকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর সমালোচনা করে পোস্ট করেন।

এর প্রেক্ষিতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা মোঃ আমজাদ হোসেনের খোঁজে তার বাড়িতে আসে। তারা সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে ভাংচুর চালায়। এ সময় শিরিন খাতুন বাধা প্রদান করতে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন।

এই হামলার বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি রিপন মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘আমজাদ প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটূক্তি করেছে।

সে বেয়াদব! দলের নেতা-কর্মীরা তাদের প্রিয় প্রধানমন্ত্রীর অবমাননা মেনে নিতে পারে নি’। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কোন কটূক্তি বরদাশত করা হবে না।

মোসাঃ শিরিন খাতুন নিরাপত্তার অভাবে এ বিষয়ে মামলা করতে ভয় পাচ্ছেন। তিনি জানান যে মিথ্যা অভিযোগে পুলিশী নির্যাতনের ভয়ে মোঃ আমজাদ হোসেন ঢালী দীর্ঘদিন ধরে পালাতক আছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।