গ্যাসের দাবিতে তিতাসগ্যাস অফিসে ক্ষিপ্ত গ্রাহক
পাটেরবাগ সচেতন নাগরিক এর উদ্যোগে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি দিতে এসে গ্রাহকদের তোপের মুখে পরেন তিতাসগ্যাস অফিসের কর্মচারীরা।
৩০শে আগষ্ট সকাল ১১ টায় রায়েরবাগ তিতাসগ্যাস অফিসে স্মারক লিপি দিতে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ এর ৬২, ৬৩, ও ৬১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের গ্যাস গ্রাহক ও বাসিন্দা। কিন্তু তাঁরা স্মারক লিপি দিতে গিয়ে দেখে অফিসে পরিচালক বা কর্মকর্তা কেউ উপস্তিত নেই। এতে উপস্থিত গ্রাহকরা ক্ষীপ্ত হয়ে উঠে।
স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় অফিসে উপস্থিত একজন কর্মচারীর কাছে স্মারক লিপি দিয়ে ২৪ ঘন্টার মধ্যে গ্যাস সমস্যার সমাধান আলটিমেট দেয় অন্যথায় রাস্তা বন্ধ করে আন্দোলনের যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন।
দাবিসমূহ:
১. জরুরি ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে গ্যাস সংকটের প্রকৃত কারণ নির্ণয় করতে হবে।
২. সংশ্লিষ্ট এলাকার গ্যাস লাইনের চাপ, পাইপলাইন, ভালভ, রেগুলেটর ও অন্যান্য কারিগরি ব্যবস্থা পরীক্ষা করতে হবে।
৩. পুরোনো, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পাইপলাইন সংস্কার এবং অস্বাভাবিক গভীরে থাকা পাইপলাইন উঁচু করতে হবে।
৪. গ্যাসের চাপ ও সরবরাহের ঘাটতির মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান করতে হবে। গ্যাস লাইনে যদি পানি থাকে তা পরিষ্কার করে পানি ঢোকার পথ বন্ধ করতে হবে।
৫. নির্ধারিত সময়ে পর্যাপ্ত চাপসহ নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
৬. সমস্যা সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে এলাকাবাসীকে অবহিত করার ব্যবস্থা করতে হবে।
৭. ভবিষ্যতে একই সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কারিগরি ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
৮. অবৈধ গ্যাস সংযোগ এর বিরুদ্ধে যাতাযত ব্যাবস্থা করতে বলা হয়েছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও জনস্বার্থের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে গ্যাস সংকটের সাময়িক নয়, স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদয় হস্তক্ষেপ কামনা করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার এবং এলাকাবাসীকে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দেবেন আহবান জানান।



আপনার মতামত লিখুন