খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কাশিয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কাশিয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড এ্যামোনিশন (গুলি) ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আরএডি প্রান্তিক আবাসিক এলাকার গোয়ালপাড়া প্লটের উত্তর-পশ্চিম কোণে দেয়ালের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড এ্যামোনিশন ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধারের পর ঘটনাস্থলের স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তারা উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির প্রকৃত মালিক কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অস্ত্রগুলো কারা সেখানে রেখেছিল বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, তিন রাউন্ড এ্যামোনিশন ও পিস্তলের ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।