ফরিদগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁদপুরের ফরিদগঞ্জে “মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে আগস্ট) সকাল ১০ টায়, উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন। এতে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে, এই সময় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আল-আমিন, উপসহকারী কৃষি অফিসার ফাইম হাসান,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, একাডেমি সুপারভাইজার মামুন হোসেনসহ,
সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহ সামাজিক ও পারিবারিক ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীরা,বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীরা জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



আপনার মতামত লিখুন