ফরিদগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
চাঁদপুরের ফরিদগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে আগস্ট) সকাল১১টায়,উপজেলা পরিষদের অডিটোরিয়াম প্রশাসনের আয়োজনে শুভ উদ্বোধন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও একাডেমী সুপারভাইজার মামুন হোসেনের সঞ্চালনায় ,
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এই সময়
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগন্জ থানার তদন্ত কর্মকতা আল আমিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলা প্রসাসনের কর্মকতা কর্মচারী, র্শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন