খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেগমগঞ্জে ভ্রাম্যমান আইসিটি কোর্স প্রশিক্ষণের শুভ উদ্ধোধন ।

মোতাহার হোসেন
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
বেগমগঞ্জে ভ্রাম্যমান আইসিটি কোর্স প্রশিক্ষণের শুভ উদ্ধোধন ।

নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য  বরকত উল্যাহ বুলু বলেন , যে ঘরে মা শিক্ষিত – সে ঘরের সন্তানেরা মূর্খ থাকতে পারেনা । তারা শিক্ষিত ও কর্মজীবি হয় । তোমরা ছাত্র- ছাত্রীরা শিক্ষা অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে ।এ দেশের নারী শিক্ষার জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক সুযোগ সুবিধা দিয়ে গেছেন । মাত্র ৩৪ বছরে স্বামী হারা হয়ে তিনি এদেশের দায়িত্ব কাঁধে নিয়েছেন । জেলা ,জুলুম নির্যাতন সহ্য করেছেন । কিন্তু এ দেশ ছেড়ে দেশের মানুষকে ছেড়ে তিনি কোথাও জাননি । আজ এই কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে শিখবে ও দক্ষ মানবে পরিনত হবে ।

তিনি আজ বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত ২ মাস ব্যাপী ভ্রাম্যমান আইসিটি, কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন , বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামসুজ্জামান চৌধুরী , বি এন পি নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস ,শামীমা বরকত লাকী , নোয়াখালী জেলা যুব উন্নয়নের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন ভুঁইয়া , বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন করৃমকর্তা ( ভারপ্রাপ্রাপ্ত ) এ. বি. এম মোয়াজ্জেম হোসেন , বি এন পি নেতা মোর্শেদুল আমীন ফয়সল প্রমূখ ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান বলেন , দেশ আমাদেরকে অনেক কিছু দিচ্ছে । আমাদের উচিৎ দেশের জন্য কাজ করা । সরকার শিক্ষিত তরুন – যুবকদের ফ্রীতে কম্পিউটার , ড্রাইভিং, সেলাই , ফ্রীজার সহ একাধিক কর্ম প্রশিক্ষন দিয়ে যাচ্ছে । পাশাপাশি সার্টিফিকেট ও ক্ষুদ্র ঋনেরো ব্যবস্থা রেখেছে । যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন । সরকার থেকে এ সব সুযোগ নিয়ে প্রতিষ্ঠিত হয়ে দেশকে অর্থনৈতিক উন্নয়নে নিয়ে যেতে পারবেন । ইতি মধ্যে আমি শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি । প্রতিটি মাধ্যমিক স্কুলকে অনলাইনের আওতায় নিয়ে এসেছি ।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।