খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশেষ প্রতিনিধি: ওমানের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টার ড্রোনস মডার্ন স্টার বিজনেসেস এলএলসি এবং বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক  শেখ ইকবাল জাহেদী, এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসি (স্টার ড্রোনস) এর পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)   সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন, সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (EV Bike) রপ্তানি, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

​১৪ সেপ্টেম্বর সোমবার ঢাকায় নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের উচ্চমান ও তরুণ উদ্যোক্তাদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে ওমানি প্রতিনিধি দল এই বিনিয়োগ ও অংশীদারত্বের ঘোষণা দেয়।

​প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যের বিপুল চাহিদা মেটাতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তির জ্ঞান ওমান গ্রহণ করবে। পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। যৌথ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে এমন একটি উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। আজ পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের মধ্যকার এই সমঝোতা স্মারক সেই সমন্বিত উদ্যোগেরই এক বাস্তব ফল। এই প্রযুক্তিগত চুক্তি আমাদের জাতীয় অর্থনীতি এবং উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্টার ড্রোনস তাদের নিজস্ব ড্রোন ডেলিভারি প্রযুক্তির সাথে বাংলাদেশের ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক ও সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তুলবে।ওমানি মূলধন ও যৌথ বিনিয়োগ: চুক্তি অনুযায়ী ওমান থেকে মূলধন (Capital) এবং ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বৃহৎ পরিসরে বিনিয়োগ করা হবে।

​স্টার ড্রোনসের প্রতিনিধি জানান, “বাংলাদেশি পণ্যের মান এবং এখানকার ইনোভেশন আমাদের মুগ্ধ করেছে। এটি কেবল একটি বাইক ক্রয়ের চুক্তি নয়; বরং মধ্যপ্রাচ্য জুড়ে বাংলাদেশি প্রযুক্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা।”

​এই অংশীদারত্ব দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের ইভি শিল্পকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন (উপ-রাষ্ট্রদূত) ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুল হক চৌধুরী, সভাপতি, সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SABCCI), শামসুল আলম লিটন, চেয়ারম্যান, পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলী আজগর অপু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাসিম আল্লাহ বখশ গোলাম আল-জাদজালি, সিপিও, স্টার ড্রোনস, রোজান দৌলতজাদেহ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টার ড্রোনস, মোহাম্মদ ফৌজান আম্মার, মেকাট্রনিক প্রকৌশলী, স্টার ড্রোনস

​এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ওমানের মধ্যে প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দেশে পরিবেশবান্ধব ইভি প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।