রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রেঞ্জ ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইউসুফ আলী (অতিরিক্ত সচিব) মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।
বুধবার (০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুর ০১:৩০ ঘটিকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে ডিআইজি মহোদয় নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিভাগীয় কমিশনার মহোদয়ও ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে তাঁরা রাজশাহী বিভাগের বর্তমান সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন।
এ সময় রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন