খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: পরীক্ষা চলাকালে প্রার্থীর শিশুকে কোলে রেখে দায়িত্ব পালন করলেন কনস্টেবল শিল্পী

গোলাম রব্বানী
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: পরীক্ষা চলাকালে প্রার্থীর শিশুকে কোলে রেখে দায়িত্ব পালন করলেন কনস্টেবল শিল্পী

সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এক অনন্য মানবিক ও জনবান্ধব রূপ দেখালো পুলিশ। পরীক্ষায় অংশ নিতে আসা এক নারী প্রার্থীর শিশুসন্তানের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন দায়িত্বে নিয়োজিত নারী পুলিশ কনস্টেবল শিল্পী।

 

​জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসেন বহু চাকরিপ্রার্থী। এর মধ্যে এক নারী প্রার্থী তার ছোট শিশুকে সাথে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন। সাথে অন্য কোনো অভিভাবক বা স্বজন না থাকায় পরীক্ষা চলাকালীন শিশুটিকে কোথায় রাখবেন এবং কীভাবে দেখাশোনা করবেন—তা নিয়ে তীব্র দুশ্চিন্তা ও উদ্বেগে পড়েন ওই পরীক্ষার্থী।

​পরীক্ষার্থীর এই অসহায়ত্ব ও দুশ্চিন্তা চোখে পড়ে কেন্দ্রে দায়িত্বরত নারী পুলিশ কনস্টেবল শিল্পীর। তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মাতৃস্নেহে পরম মমতায় শিশুটিকে নিজের কোলে তুলে নেন কনস্টেবল শিল্পী।

 

পরীক্ষা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত তিনি অত্যন্ত যত্নের সাথে শিশুটিকে আগলে রাখেন ও খেলাধুলার মাধ্যমে ভুলিয়ে রাখেন।

​পুলিশ সদস্যের এমন ভালোবাসাপূর্ণ সহায়তায় ওই নারী প্রার্থী সব দুশ্চিন্তা ভুলে সম্পূর্ণ নির্বিঘ্নে ও মনোযোগের সাথে তার নিয়োগ পরীক্ষা শেষ করতে পেরেছেন। পরীক্ষা শেষে ঐ পরীক্ষার্থী তিনি কনস্টেবল শিল্পীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

​পেশাগত অর্পিত দায়িত্বের বাইরে গিয়ে কনস্টেবল শিল্পীর এই সহমর্মিতা ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ পুলিশের পেশাদারত্বের পাশাপাশি এই ধরনের কোমল ও সহানুভূতিশীল আচরণ সর্বস্তরের মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা বাড়াতে এবং তাদের জনবান্ধব ও মানবিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করতে অনন্য ভূমিকায় প্রশংসনীয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।