খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদক-সন্ত্রাস- চাঁদাবাজ মুক্ত কাওরাইদ গড়তে সামাজিক আন্দোলনের ডাক

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
মাদক-সন্ত্রাস- চাঁদাবাজ মুক্ত কাওরাইদ গড়তে সামাজিক আন্দোলনের ডাক

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ কাওরাইদ ইউনিয়ন গড়ে তুলতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা চেয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম রিপন আনসারী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাওরাইদ বাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ কে এম রিপন আনসারী বলেন, “আমি ২০০৩, ২০১১, ২০১৯ ও ২০২২ সালে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। এই ইউনিয়নে আমার বাবাও দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। দীর্ঘদিন ধরে কাওরাইদ ইউনিয়নের মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ শোনা যাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
রিপন আনসারী বলেন, “অপরাধীদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খুব শিগগিরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এ বিষয়ে একটি প্রতিবাদ রেলি আয়োজন করব।”
তিনি আরও বলেন, কাওরাইদ ইউনিয়নকে শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তুলতে যুবসমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বক্তব্যের শেষে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এ সময় কাওরাইদ বাজার কেন্দ্রীয় মসজিদের মুসল্লিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।