খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে আইএইচটি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান রানা 
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
রাজশাহীতে আইএইচটি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আইএইচটি রাজশাহী শাখার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রাজশাহীর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,এমপি।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।

 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএইচটির নবীন শিক্ষার্থীদের আন্তরিকতা,শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করে দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃমোঃ মোফাখখারুল ইসলাম, আইএইচটি রাজশাহীর অধ্যক্ষ ডাঃমোঃ মির্জা ওয়াসি পারভেজ, ড্যাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ডাঃমোঃ মনোয়ার তারিক সাবু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মোঃ এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ বিন ওয়ালিদ আবির, এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দীন তুষার।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইচটি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব অসীম কুমার ঘোষ, ছাত্রদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, মোঃ সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির হোসেন অন্তর, এম-ট্যাব আঞ্চলিক জেলা কমিটি রাজশাহীর সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক মোঃমিনহাজুল ইসলাম।

 

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম স্বপন সহ আইএইচটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।