খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
‎ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

মাদক সেবন থেকে দূরে থাকি” সুস্থ সমাজ গড়ি,

‎এই স্লোগান কে প্রতিপাদ্য দিয়ে

‎চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৫সেপ্টেম্বর) বিকেলে ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর বাজারের মুসলিম উচ্চ বিদ্যালযের হলরুমে মাদক বিরোধী সমাবেশ  অনুষ্ঠিত হয় ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার  তদন্ত কর্মকর্তা আল আমিন।   সভাপতিত্ব করেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন খন্দকার। সঞ্চালনায় ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের যুবদলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন।এই সময় বিট পুলিশিং কমিটির সদস্য  মধ্যে বক্তব্য রাখেন,সাঈদ খান, মোহাম্মদ পারভেজ, ফরিদ মজুমদার, মজিবুর রহমান খান, টেলু খান  আবুল হাসনাত নয়ন, আলমগীর হোসেন, ইউসুফ ঢালী, রমজান আলী,  নিরব ফয়েজুল্লাহ, ইলিয়াস খান, ছাত্রনেতা রাহাত পাটোয়ারী, সবুজ গাজী প্রমূখ।

‎এ সময় প্রধান অতিথি তদন্ত কর্মকর্তা আলা -আমিন  বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে অবগত  করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করতে হবে।

‎বক্তারা মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

‎স্লোগান: “মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি।”

‎

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।