গাজীপুরে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভার শুরুতেই পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও জননিরাপত্তায় পুলিশের বর্তমান কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা জেলার সার্বিক চিত্র, বিভিন্ন নাগরিক সমস্যা এবং পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে নিজ নিজ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন।
আলোচনা সভায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।” জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুসংহত রূপ দিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি উপস্থিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:
জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম — অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)
জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন — অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
জনাব আমিনুল ইসলাম, বিপিএম — অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর
এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন মিডিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।



আপনার মতামত লিখুন