খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিকের লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের অধীনে গোরস্থানের ভেতরে ইউনিব্লক সড়ক, আরসিসি ড্রেন, মাটি ভরাট ও ছাউনি নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। তাঁর অনুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নগরীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজ ডিঙ্গাডোবা গোরস্থানের উন্নয়ন কাজ শুরু হলো। এ সময় তিনি কাজের মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ যেকোনো পাত্রে যেন পানি জমে মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই গোরস্থানের উন্নয়নের চেষ্টা করছিলাম, কিন্তু কোনো সহযোগিতা পাইনি। প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর তাঁর সহযোগিতায় উন্নয়ন কাজ শুরু হলো। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। এজন্য আমি সকলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডি, সেক্রেটারি সুবাস কস্তা, সদস্য শিরিল মূর্মু, মধু মূর্মু, মেরী হেমরম,রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল-মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগ, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পরে রাসিক প্রশাসক উপস্থিত সকলের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।