খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইরানের তিনটি সীমান্তপথ পুনরায় চালুর সময়সূচি ঘোষণা ইরাকের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
ইরানের তিনটি সীমান্তপথ পুনরায় চালুর সময়সূচি ঘোষণা ইরাকের

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক:  ইরাকি কর্তৃপক্ষ ইরাকের সঙ্গে ইরানের তিনটি সীমান্তপথ রোববার পুনরায় চালুর সময়সূচি ঘোষণা করেছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলার একদিন পর এসব সীমান্তপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার রাতে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর ইরান সীমান্তবর্তী মিসান প্রদেশের সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে বাগদাদ। কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পারে, ওই এলাকা থেকে ড্রোনগুলো ছাড়া হয়েছিল।এরপর সীমান্ত ব্যবস্থাপনা পুনর্গঠন ও নিরাপত্তা লঙ্ঘন ঠেকাতে গোয়েন্দা তৎপরতা জোরদারের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনটি সীমান্তপথ বন্ধ করে দেয় সরকার।

ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা শনিবার এএফপিকে জানান, মিসানের আল-শিব সীমান্তপথের কাছে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জাম পাওয়া গেছে।

সরকারের নিরাপত্তাবিষয়ক মিডিয়া সেল রোববার জানায়, ‘সীমান্তপথগুলোর কার্যক্রম পর্যালোচনার পর’ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে যাত্রী ও বাণিজ্যের জন্য এগুলো খুলে দেওয়া হবে।সীমান্তপথ তিনটি হলো— বসরার শালামশেহ, মিসানের আল-শিব ও দিয়ালার আল-মানদালি।

সরকারের মিডিয়া সেল জানায়, রোববার শালামশেহ ও আল-শিব যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রমের জন্য এগুলো এখনো খোলা হয়নি।ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটও বলেছে, তারা পাইপলাইনে হামলা চালায়নি। তবে সৌদি আরব এর আগে ইরাকি গোষ্ঠীগুলোকে দেশটির তেল অবকাঠামোতে হামলার জন্য অভিযুক্ত করেছিল।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।