খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ভর্তি

মোঃ জাকির হোসেন
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
হাইমচরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন ভর্তি

চাঁদপুরের হাইমচর উপজেলায় ২৯ নং চরশোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও হাইমচর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদার ছেলে অভির বিরুদ্ধে।

​প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত অভি বাঁশ দিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়ে পড়ে। হামলায় পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল রাব্বানী ও মোঃ ইসরাফিল গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
​ঘটনার বিস্তারিত নিশ্চিত করে ২৯ নং চরশোলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এক ভিডিও বক্তব্যে ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সুরক্ষার ওপর জোর দিয়ে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত অভির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
​অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।