রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

সভায় রেঞ্জাধীন সকল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আগস্ট মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। একইসাথে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভায় ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মাদক ও সাইবার অপরাধ দমন, দ্রুত গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও গুণগত তদন্ত নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
সভা শেষে আগস্ট মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি।
এ সময় আরআরএফ, রাজশাহীর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি),রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি,রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন