খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

কে এম রাজিব
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত ‘মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একজন পরিচ্ছন্ন ও দক্ষ সরকারী কর্মকর্তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক ও সনদপত্র প্রদান করা হয়। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কর্তৃক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন রাষ্ট্রীয়একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা। এতে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উপদেষ্টা এ টি এম মমতাজুল করিম।

 

 

 

 

উল্লেখ্য যে, মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত আরিফ হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র। তিনি ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ে জনসেবার পাশাপাশি তার নিজ এলাকায় জনসেবামূলক কাজে সহযোগিতা করে আসছেন। আরিফ হোসেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।