খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
কালিয়াকৈর চন্দ্রা সরকারি কলেজে যুবদল নেতার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজের পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার( ১৯ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আমজাদ হোসেন নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কলেজ চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করেন।

এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়।

এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ, জালাল উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, পৌর ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর যুবদলের তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন , পৌর পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পৌর দুই নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এমারত হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
!
এ সময় তারা কলেজের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।