খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
কালিয়াকৈরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক ইনকিলাব এবং বাংলা টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে।

এই অপ প্রচারকারীদের বিরুদ্ধে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে (২২ই সেপ্টেম্বর ২৬ ইং) মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় সাংবাদিক আব্দুল মান্নান জানায়, বাংলাদেশ বন বিভাগের কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জের চান্দরা বন বিটের আওতাধীন হরতকিতলা মৌজার সিএস ৭৫ আরএস ১০৯ দাগে ০.৮০ একর জমির একটি উডলট বাগানের প্লট রক্ষানা বেক্ষনের জন্য ২০০৭ সালে উপকারীভোগী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত মেয়াদে সুন্দরভাবে উডলট বাগান রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব পালন করায় পুনরায় ২০২০-২০২১সালে সৃজিত বাগানের উপকারভোগী হিসেবে ২৭ নং প্লটে নিয়োগ প্রদান করেন। এবার ও আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি। ইতিমধ্যেই আমার সফলতায় ইর্শান্বিত হয়ে কালিয়াকৈর পৌরসভার স্থানীয় ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেল্লাল হোসেনের নেতৃত্বে প্রতারক ঠকবাজ লোভী একটি কুচক্রী মহল আমার রক্ষণাবেক্ষণ কৃত ওই উডলট বাগানের প্লটে গাছ নষ্ট করে জমি জবরদখলের চেষ্টা করে। বিষয়টি আমি আইনগতভাবে প্রতিবাদ করি এবং বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করি। এতে ক্ষিপ্ত হয়ে ওই কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপ্রচার চালাচ্ছে। আমি উক্ত অপচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারত হোসেন জানান, বন বিভাগের একটি প্লট দেখাশোনা করার জন্য সাংবাদিক মান্নানকে দলিল করে দিয়েছে।
এই বিষয়ে বেলায়েত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মানববন্ধনটি আমি একা করি নাই এলাকার কিছু লোক জন আয়োজন করেছে আমি তাদের সাথে ছিলাম।
এই বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর চন্দ্র বিটির কর্মকর্তা ইকবাল হোসেন জানান আমরা সাংবাদিক মান্নানকে একটি উডলট বাগান প্লট দিয়েছি সে দেখাশোনার দায়িত্বে আছে। ওই প্লটে কিছু ঝামেলা হইছে আমরা জানতে পেরেছি এই বিষয়ে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান বনের জমির গাছনষ্ট করে কোন প্রতিষ্ঠান নির্মাণ করা সম্পন্ন অবৈধ ।আমি সরজমিনে গিয়ে দেখবো আইনগত ব্যবস্থা নিব।

প্রতিবাদ সভা শেষে সাংবাদিক মান্নান কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।