খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাগুরার শ্রীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ইং অনুষ্ঠিত

অমলেন্দু সরকার
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ইং অনুষ্ঠিত

মাদকদ্রব্য ত্যাগ করি,কিশোর গ্যাং নির্মূল করি সুস্থ্য সবল জীবন গড়ি, শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ইং।

শ্রীপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শ্রীপুর উপজেলা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃওলি মিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন,পিপিএম -সেবা,পুলিশ সুপার মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান,পিপিএম -সেবা অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ অতিঃ দাঃ ক্রাইম এ্যান্ড অপস) মাগুরা,মোঃনাজমুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর,বদরুল আলম হিরো, সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম শ্রীপুর মাগুরা, খন্দকার আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম শ্রীপুর মাগুরা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃআতাউর রহমান

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশিং অফিসার বৃন্দ,কমিউনিটি পুলিশিং ফোরাম এর উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব এস,এম সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত উদ্দীন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃতবৃন্দ ও উপস্থিত দর্শক বৃন্দ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বলেন তোমার লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চা করবে,খেলাধুলায় মনোনিবেশ করবে,মাদক হতে দুরে থাকবে। ভালো খেলোয়াড় হতে পারলে সরকারী ভাবে বেতন ভাতা পাবে।

খেলায় ৩নং শ্রীকোল ইউনিয়ন গড়াই (পুরুষ) দলকে ৩২-২৩ পয়েন্টে পরাজিত করে ৪নং শ্রীপুর ইউনিয়ন মধুমতি (পুরুষ) দল বিজয়ী হয়।
অপর খেলায় ৩নং শ্রীকোল ইউনিয়ন গড়াই (মহিলা) দলকে ১৩-১৫ পয়েন্টে পরাজিত করে ৪নং শ্রীপুর ইউনিয়ন মধুমতি( মহিলা) দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

খেলাটি পরিচালনা করেন মোঃ জাকির খন্দকার, ক্রিড়া শিক্ষক, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়, কে এম রোকনুজ্জামান সুইট,ক্রিড়া শিক্ষক, শ্রীপুর সরকারী এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আসমাউল হক রাব্বি, ক্রিড়া শিক্ষক, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।