খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে বিএনপির উঠান বৈঠক  অনুষ্ঠিত 

জাহাঙ্গীর আলম শরিফ,  কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ২:০০ অপরাহ্ণ
কালিয়াকৈরে বিএনপির উঠান বৈঠক  অনুষ্ঠিত 
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার   চান্দরা ৭ নং ওয়ার্ডের  উওর পাড়া ঈদগা মাঠে আয়োজিত ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । জানাযায়, শুক্রবার  বিকালে আয়োজিত ওঠান বৈঠক  মুহূর্তে  জনসভায়  রুপ নেয়। উক্ত  ওঠান বৈঠকে  কালিয়াকৈর  পৌর বি এন পির সহ শ্রমবিষয়ক সম্পাদক হাজি মো.আবদুল মান্নান দেওয়ানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  গাজীপুর জেলা বি এন পির  সাংগঠনিক সম্পাদক  ড. ব্যারিস্টার চৌধুরী  ইসরাক আহমেদ  সিদ্দিকী।  প্রধান অতিথির বক্তব্যে তিনি   বলেন,  দীর্ঘ  ১৭ বছর  আওয়ামিলীগ সরকার  বি এন পি নেতা  কর্মীদের অনেক নির্যাতন করেছেন। হামলা মামলা দিয়ে বি এন পির নেতা কর্মীদের দমিয়ে রাখতে পারি নাই।  বিএনপি হত্যা খুন ও গুমের রাজনীতি  বিশ্বাস করে না। তারা  চৌধুরী  তানবীর আহমেদ  সিদ্দিকীর পরিবারের নাম মুছে ফেলতে চেয়েছিল।  আপনাদের দোয়া ও ভালোবাসায় চৌধুরী পরিবারের নাম মুছে ফেলতে পারে নাই।আমি কালিয়াকৈরের সব পেশাজীবি মানুষকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই । এসময় আরো উপস্থিত ছিলেন  গাজীপুর জেলা  তাতী বিষয়কসম্পাদক  মো্ আনোয়ার হোসেন,  কালিয়াকৈর উপজেলা  বিএনপির সহ সভাপতি  মো, আবদুল  জলিল  মন্ডল, কালিয়াকৈর পৌর  ৭ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি মো, রহমান শেখ, কালিয়াকৈর উপজেলা  ছাত্রদলের সদস্যসচিব মো,আলআমিম দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ   উপস্থিত  ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।