শ্রীপুরে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ
মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর ওয়াপদা( ৭রাস্তা মোড়) বটতলা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর টেম্পু স্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্যা খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সী জয়নুল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা কৃষক দলের সভাপতি এ, কে, এম রোমানুর রহমান (বিপ্লব,) সদস্য সচিব মঈনুল হাসান সুজন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনায়েত হোসেন, সদস্য সচিব মো. হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন