খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মো: আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
এস্কেভেটরের চাপায় ৭০ বছরের বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে এস্কেভেটরের চাপায় বধু মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে শ্রীপুর পৌর এলাকার গরুহাটা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

আহত বধু মুন্সী শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুর পৌরসভার উদ্যোগে গরুহাটা মাঠ এলাকায় পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে একটি এস্কেভেটর দিয়ে মাঠ ও আশপাশের এলাকার বিভিন্ন স্থাপনা, ময়লা-আবর্জনা ও অব্যবস্থাপনা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় সেখানে থাকা বধু মুন্সী হঠাৎ এস্কেভেটরের চাপায় পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহত বৃদ্ধকে এস্কেভেটরের কাছ থেকে সরিয়ে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে ভারী যন্ত্রপাতি ব্যবহারের সময় আশপাশে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও তারা জানান।

এদিকে, পৌরসভার উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের সময় কীভাবে ওই বৃদ্ধ এস্কেভেটরের আওতায় চলে গেলেন এবং দুর্ঘটনার জন্য কারও অবহেলা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

দুর্ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলে শ্রীপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।