আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বাড়িওয়ালার আচরণ নিয়ে রহস্যজনক
ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির বাইরে তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে তরিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং চেতনা সংস্থা মালিক পক্ষ আব্দুল আউয়াল কাজীর ৫তলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিলো। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তরিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল বলেন, “লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে বাড়ির মালিক আব্দুল আউয়াল কাজীর ভূমিকা ও আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য চাইলে তিনি বক্তব্য দেননি।
অন্যদিকে, স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ছয়তলা এলাকায় “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভের গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ ওঠার কথাও স্থানীয়রা জানিয়েছেন। আরও অভিযোগ রয়েছে, জামগড়া পল্লী চিকিৎসক মোশাররফ হোসেনের ১৩ লাখ টাকাসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় আলোচিত ইদ্রিস হুজুরের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্রের নাম এসেছে এবং কাজী আব্দুল আউয়াল ওই চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে অনেকেই জানান। তবে তরিকুল ইসলামের মৃত্যু রহস্যজনক বলে জানায় স্থানীয়রা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]