সিসিক প্রশাসক বললেন “”উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়”
প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ অক্টোবর দেশব্যাপী ফ্যামিলি কার্ডের পরিবার ভিত্তিক সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সে উদ্বোধনের পর সারা দেশের ন্যায় সিলেটে শুরু হবে তথ্য সংগ্রহ কার্যক্রম। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়এর বাস্তবায়নে যথার্থ পদক্ষেপ নিয়েছে।
সিলেট নগরীতে তথ্য সংগ্রহে কাজ করবে এমন ১৭ জন তথ্য সংগ্রহকারী ও ৩জন সুপারভাইজার কে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে আজ রবিবার।
বিশেষ গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড উপযুক্ত ব্যক্তি বা পরিবারের কাছে পৌঁছাতে চায় সরকার। সে লক্ষ্যে কাজ করছে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে সেবা অধিদপ্তর।
টেকসই তথ্য সংগ্রহ করতে সরকার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে মাঠ পর্যায়ে বিচরণের উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চলছে ফ্যামিলি কার্ড বিতরণ পূর্ববর্তী কার্যক্রম। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা।
ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় কিংবা দল-মত বিবেচনা না করে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করতে হবে। তথ্য সংগ্রহ ও যাচাইয়ে ভুলভ্রান্তি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে, যাতে সরকারি অর্থে পরিচালিত এ কর্মসূচির সুফল প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছায়।এসময় সিসিক প্রশাসক বললেন,””উপযুক্ত পরিবারগুলো যেন
ফ্যামিলি কার্ড পায়””
রোববার (১১ অক্টোবর) দুপুরে নগরীর শেখঘাটে সমাজসেবা কমপ্লেক্সে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণে তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা প্রণয়নের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকার উল্লেখযোগ্য অর্থ ব্যয় করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে নারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর আলম। সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের ক্লাস ও প্রশিক্ষণ প্রদান
করেন প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্বারপ করে বিভাগীয় সমাজসেবা কার্যালয় সিলেট এর পরিচালক শহিদুল ইসলাম,সিলেট সিটি কর্পোরেশনের সচিন৷
মোঃ আশিক নুর,, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহিনুর আলম।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]