মার্কিন কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ইরান ব্যাপকভাবে বাড়িয়েছে
ঢাকার ডাক আন্তর্জাতিক: মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার তৎপরতা ইরান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান জে ক্লেটন।
শুক্রবার তিনি এ সতর্কবার্তা দেন। খবর বার্তা সংস্থা এএফপির।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক নথিতে ক্লেটন বলেন, ‘আমরা এমন গোয়েন্দা তথ্য পেয়েছি, যা থেকে বোঝা যায়, মার্কিন কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ইরান ব্যাপকভাবে বাড়িয়েছে।এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
অ্যাক্সিওসের প্রথম প্রকাশিত ওই স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি দেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পরিকল্পনা নিয়ে ইরানের তৎপরতা অনেকটা অগ্রসর পর্যায়ে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]