খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যুদ্ধ শেষ করতে হলে ইরানের বেঁধে দেওয়া সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে যুদ্ধ শেষ করতে হলে ইরানের বেঁধে দেওয়া সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে

ঢাকার ডাক আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে যুদ্ধ শেষ করতে হলে ইরানের বেঁধে দেওয়া সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাইয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে মহসিন রেজাই দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সংকট নিরসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। এরপর মোজতবা খামেনি স্পষ্ট করে জানান, যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় ইরানি জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ নিশ্চিত করতে হবে। আর সেজন্য তেহরানের দেওয়া শর্তসমূহ মানা অপরিহার্য।

রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যথাযথভাবে ব্যবস্থাপনা করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।