খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত

আবদুল মাজিদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুরে পল্লী কবি জসিম উদ্দিনের ১২২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের অম্বিকাপুরে অবস্থিত ‌পল্লী কবি জসীমউদ্দীনের কবরে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ , আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়াছীন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার আব্দুল জলিল, বক্তব্য রাখেন ‌ কবি পুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ‌এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন,  সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রমূখ।
সভায় বক্তারা পল্লী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন । বক্তারা বলেন পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করেছেন। বিশ্বে বাংলা সাহিত্যকে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। সাহিত্যে ‌তার অবদান সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে। বক্তারা সবাইকে পল্লী কবির  জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে পল্লী কবির কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুরের সরকারি প্রতিষ্ঠান এবং  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।