খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাতীয় সমাজসেবা দিবসে মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত `ফ্রেন্ডশিপ’

মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত `ফ্রেন্ডশিপ’

জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ এ ‘ফ্রেন্ডশিপ’ মানব কল্যাণে নিয়োজিত কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় এবং মানুষের কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ফ্রেন্ডশিপ’ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড লাভ করে।

২ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ৩ ঘটিকায় ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে কুড়িগ্রাম সদরে অবস্থিত প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র অফিস চত্বরে উক্ত সহায়ক উপকরণ ও এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম পাইকাড় সহ আরো অনেকে। বক্তারা ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’ কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন বলেন, মানুষের মৌলিক মানবাধিকার, তথ্য জানার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে “ফ্রেন্ডশিপ” এর মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অনুন্নত ও দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে মৌলিক সেবাগুলি থেকে প্রায় বঞ্চিত চরাঞ্চলে বসবাসকারী মানুষের গুণগত জীবন বিনির্মাণ একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, ক্ষমতায়ন, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, “ফ্রেন্ডশিপ” একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর আওতায় কার্যকর সেবা দানের মাধ্যমে কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।