খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দুই কক্ষের সংসদ

নিম্নকক্ষে সাধারণ নির্বাচন ও উচ্চকক্ষে আনুপাতিকের প্রস্তাব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
নিম্নকক্ষে সাধারণ নির্বাচন ও উচ্চকক্ষে আনুপাতিকের প্রস্তাব

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ১১টি সংস্কার কমিশনের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। এরমধ্যে গতবছরের অক্টোবরে প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের পাঁচটি তাদের প্রতিবেদনের কাজও প্রায় সম্পন্ন করেছে। তিন মাসের সময় দিয়ে গঠিত এই কমিশনগুলোর প্রতিবেদন গত ৩১ ডিসেম্বরের মধ্যেই দেওয়ার কথা ছিল। নতুন করে সরকারের পক্ষ থেকে সময় বাড়িয়ে আগামী ১৫ জানুয়ারি করা হয়েছে। এরমধ্যে একটি কমিশনের প্রতিবেদনের জন্য ৩১ জানুয়ারি তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিশনের সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে, সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে জাতীয় সংসদে দুই কক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব উঠে এসেছে। এরমধ্যে নিম্ন কক্ষে সাধারণ পদ্ধতিতে নির্বাচন ও উচ্চকক্ষে আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিএনপিসহ যুগপতে যুক্ত রাজনৈতিক দলগুলো সাধারণ পদ্ধতিতে নির্বাচন চাইলেও সিপিবি-বাসদ, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ আরও কয়েকটি দলের পক্ষ থেকে সাধারণ নির্বাচন আনুপাতিক হারে করার দাবি জানানো হয়েছে।

 

সংবিধান সংস্কার কমিশনের সূত্র জানায়, ৭ জানুয়ারি কমিশন প্রতিবেদন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করলেও সরকারের পরামর্শে তারিখ পেছানো হয়েছে। প্রস্তাবের ক্ষেত্রে ইতোমধ্যে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পর-পর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, ৭০ অনুচ্ছেদের সংশোধনী প্রসঙ্গগুলো। সংবিধান কমিশনসূত্র জানায়, সংবিধান সংস্কার প্রণয়নে কমিশন অন্তত ৫৪ হাজার প্রস্তাব পেয়েছে। অনলাইনে এসেছে কয়েক হাজার প্রস্তাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস এর মাধ্যমে করা একটি সার্ভেও করেছে কমিশন। পাশাপাশি স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করলেও কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কমিশনের একাধিক সদস্য উদ্ধৃত হতে অনিচ্ছা প্রকাশ করেন। সংবিধান সংস্কার কমিশনের একাধিক সদস্য মনে করেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে কমিশনগুলোর প্রতিবেদন চূড়ান্ত করার পক্ষে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে গঠিত প্রথম ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐক্য কমিশনও হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর আলাপ-আলোচনার জন্য এই কমিশন সরকারের সঙ্গে কাজ করবে।

 

জানতে চাইলে রবিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি আগামী ১৫ জানুয়ারি পাঁচটি কমিশন প্রতিবেদন দেবো। এর বাইরে আর কিছু বলতে চাই না। সদ্য বিগত ডিসেম্বরে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, কমিশনের পক্ষ থেকে কাঠামোগত পরিবর্তনের উপর জোর দেওয়া হচ্ছে। জাতীয় ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন একই দিনে করা যায় কিনা, সেটি চিন্তাভাবনা করা হচ্ছে বলেও তিনি গণমাধ্যমে জানিয়েছেন। আর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকারব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য আরও পাঁচটি কমিশন গঠন করা হয়। আগামী ফেব্রুয়ারিতে এই কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। শ্রম সংস্কার কমিশনের সদস্য, বাম রাজনীতিক রাজেকুজ্জামান রতন রবিবার হকারদের এক অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশের যত পেশা আছে, আমরা সব পেশার নাম আমরা আমাদের রিপোর্টে রাখতে চাই। যাতে মানুষ বলতে পারে, শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে তাদের কথা কমিশন উল্ল্যেখ করেছে। সরকার যাদের চাকরির ব্যবস্থা সরকার করতে পারেনি, যারা নিজের চেষ্টায় করেছে কর্মসংস্থান, সরককারকে নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিচ্ছে, কেন তাদের কোনও পরিচয়পত্র থাকবে না, এই নিয়ে অবশ্যই কমিশন সুপারিশ করবে। হকারদের ওই অনুষ্ঠানে তাদের পেশার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সুপারিশের শুরুতে একইসঙ্গে প্রস্তাবনা দেবো, কেন এই পেশা প্রয়োজন এবং কেন সকলের আইনি সুরক্ষার প্রয়োজন।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।