খুশকির ৬ প্রাকৃতিক সমাধান জেনে নিন
শীতের শুষ্কতার এই সময় খুশকির উপদ্রব যেন বেড়ে যায় বহুগুণে। মাথার ত্বক চুলকানোর পাশাপাশি খুশকির কারণে চুলও ঝরে পড়ে দ্রুত। বাজারের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু কাজ না করলে প্রাকৃতিক সমাধান খুঁজতে পারেন। জেনে নিন খুশকির কিছু প্রাকৃতিক প্রতিকার সম্পর্কে
১। অ্যাসপিরিন শ্যাম্পু : অনেক ঔষধযুক্ত শ্যাম্পুতে স্যালিসিলিক অ্যাসিড থাকে, যা অ্যাসপিরিনের মতোই সক্রিয় উপাদান। দুটি অ্যাসপিরিন মিহি গুঁড়া করে নিন এবং প্রতিবার চুল ধোয়ার সময় নিয়মিত শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি এক থেকে দুই মিনিট চুলে রাখার পর ভালোভাবে ধুয়ে ফেলুন এবং নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
৪। টি ট্রি অয়েল : টি ট্রি অয়েলে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। নারকেল, জোজোবা বা জলপাই তেলের সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
৬। লেবুর রস ও নারকেলের তেল : লেবুর রসে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করতে সাহায্য করে। খুশকি দূর করার জন্য নারকেল তেল দারুণ কার্যকর। এই তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে পূর্ণ যা মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে। ৪-৫ টেবিল চামচ নারকেল তেলের সাথে ১-২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে নেড়ে একটি তুলোর বল ভিজিয়ে মাথার ত্বকে ঘষুন। ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে চুল থেকে ধুয়ে ফেলুন।

আপনার মতামত লিখুন