খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শরীর এবং মনের সুস্থতার জন্য কায়িক শ্রমের বিকল্প নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
শরীর এবং মনের সুস্থতার জন্য কায়িক শ্রমের বিকল্প নেই

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। প্রেস ক্লাবের সাংবাদিকদের কল্যাণমূলক কাজে আমি যেকোনো সময় পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো। শনিবার ( ২৭ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধনকালে ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিউএনএস গ্লোবাল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন শরীর এবং মনের সুস্থতার জন্য কায়িক শ্রমের বিকল্প নেই। যার একটা বড় মাধ্যম খেলাধুলা। খেলাধুলা বা ক্রীড়ানুশীলনের মাধ্যমে কায়িক শ্রমের পাশাপাশি মন ও মননের সৃজনশীল শক্তি বৃদ্ধি পায়। খেলাধুলা আয়োজনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এখানে জয়-পরাজয়ের হিসাবটা মুখ্য বিষয় নয়।

 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নওয়াজ। এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ক্রীড়া সম্পাদক রুবেল খান। ক্রীড়া উপ কমিটি আহবায়ক সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সাইফুল ইসলাম শিল্পি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ বার্ষিক ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।