খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুশকির ৬ প্রাকৃতিক সমাধান জেনে নিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
খুশকির ৬ প্রাকৃতিক সমাধান জেনে নিন

শীতের শুষ্কতার এই সময় খুশকির উপদ্রব যেন বেড়ে যায় বহুগুণে। মাথার ত্বক চুলকানোর পাশাপাশি খুশকির কারণে চুলও ঝরে পড়ে দ্রুত। বাজারের অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু কাজ না করলে প্রাকৃতিক সমাধান খুঁজতে পারেন। জেনে নিন খুশকির কিছু প্রাকৃতিক প্রতিকার সম্পর্কে

 

১। অ্যাসপিরিন শ্যাম্পু : অনেক ঔষধযুক্ত শ্যাম্পুতে স্যালিসিলিক অ্যাসিড থাকে, যা অ্যাসপিরিনের মতোই সক্রিয় উপাদান। দুটি অ্যাসপিরিন মিহি গুঁড়া করে নিন এবং প্রতিবার চুল ধোয়ার সময় নিয়মিত শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি এক থেকে দুই মিনিট চুলে রাখার পর ভালোভাবে ধুয়ে ফেলুন এবং নিয়মিত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।

 

৩। নিমের প্যাক : নিমের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ শুষ্ক মাথার ত্বক, খুশকি এবং মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। এটি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে পূর্ণ। চুল পড়া বন্ধ করার পাশাপাশি খুশকি দূর করতে তাই এর রয়েছে ভূমিকা। আমলকীর রস এবং নিমের গুঁড়া ফুটন্ত পানিতে মিশিয়ে ১০ মিনিটের জন্য ঠান্ডা করুন। মিশ্রণটি মাথার ত্বকে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৪। টি ট্রি অয়েল : টি ট্রি অয়েলে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। নারকেল, জোজোবা বা জলপাই তেলের সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

 

৫। অ্যালোভেরা জেল : অ্যালোভেরা একটি সুপরিচিত ময়েশ্চারাইজিং উপাদান যা চুলের শুষ্কতা দূর করে। এটি মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার পরে মসৃণ পেস্ট বানিয়ে নিন। মাস্কটি চুল এবং মাথার ত্বকে লাগান। ধুয়ে ফেলার আগে এক ঘন্টা রেখে দিন।

৬। লেবুর রস ও নারকেলের তেল : লেবুর রসে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল অপসারণ করতে সাহায্য করে। খুশকি দূর করার জন্য নারকেল তেল দারুণ কার্যকর। এই তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে পূর্ণ যা মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে। ৪-৫ টেবিল চামচ নারকেল তেলের সাথে ১-২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে নেড়ে একটি তুলোর বল ভিজিয়ে মাথার ত্বকে ঘষুন। ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে চুল থেকে ধুয়ে ফেলুন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।