খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উড়োজাহাজ ব্যবহার

লস অ্যাঞ্জেলেস দাবানলের পূর্বদিকে বিস্তার রোধের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
লস অ্যাঞ্জেলেস দাবানলের পূর্বদিকে বিস্তার রোধের চেষ্টা

লস অ্যাঞ্জেলেসের প্যালিসেইডস পাহাড়ি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে বিমান থেকে পানি ও আগুন নির্বাপক রাসায়নিক ছিটানো হচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ মাইল পর্যন্ত পৌঁছানোর আশঙ্কার মধ্যেই শনিবার (১১ জানুয়ারি) ভূমি ও আকাশ থেকে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দ্রুত ছড়িয়ে পড়া প্যালিসেইডসের দাবানলে আরও বাড়তি হাজারখাকেন একর এলাকা আক্রান্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া দমকলবাহিনীর কর্মকর্তা টড হপকিন্স শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এটি ইতোমধ্যে ২২ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে।

তিনি আরও জানান,  ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। এটি ব্রেন্টউডের অভিজাত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। সেখানে অনেক সেলিব্রিটি বসবাস করেন। এটি সান ফার্নান্দো ভ্যালি ও উত্তর-দক্ষিণমুখী ৪০৫ ফ্রিওয়ের কাছেও পৌঁছেছে। মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল ও সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লস অ্যাঞ্জেলেস ও ভেন্টুরা কাউন্টিতে সান্তা অ্যানা বাতাসের গতিবেগ আরও তীব্র হবে। বাতাসের গতি ঘণ্টায় ৩০ মাইল পর্যন্ত হতে পারে এবং ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত মোট এক লাখ ৫৩ হাজারের বেশি বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। আরও এক লাখ ৬৬ হাজার বাসিন্দার নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য সরে যাওয়ার প্রয়োজন হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার রাতে জোরালো সান্তা অ্যানা বাতাসের বেগ কিছুটা ধরে এলেও, শনিবার প্রশান্ত মহাসাগরের দিক থেকে আসা বাতাসে প্যালিসেইডস দাবানল আবারও তীব্রভাবে ছড়িয়ে পড়ে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস