খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রেলওয়ে পূর্বাঞ্চলে ক্যাটারিং সার্ভিস পরিচালনায় ঠিকাদার নিয়োগ বন্ধ ৫ বছর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
রেলওয়ে পূর্বাঞ্চলে ক্যাটারিং সার্ভিস পরিচালনায় ঠিকাদার নিয়োগ বন্ধ ৫ বছর

রেলওয়ে পূর্বাঞ্চলে গত পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে ক্যাটারিং সার্ভিস (খাবার সরবরাহ) পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ কার্যক্রম। ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান বছরের পর বছর পূর্বাঞ্চলের ২৬টি ট্রেনে ক্যাটারিং সার্ভিস পরিচালনা করে আসছে। ২০২০ সালের বিভিন্ন সময়ে ক্যাটারিং সার্ভিসে দায়িত্ব পাওয়া এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হলেও নতুন করে ঠিকাদার নিয়োগ কার্যক্রম শুরু হয়নি। যে কারণে পুরনো প্রতিষ্ঠানগুলোরই বারবার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (বাণিজ্যিক) মো. মামুন মিয়া  বলেন, ‘১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান রেলওয়ে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনে ক্যাটারিং কার্যক্রম পরিচালনা করে আসছিল। সেগুলোর মধ্যে খাবারের বগিতে বিনা টিকিটে যাত্রী পরিবহনসহ নানা অনিয়মের অভিযোগে বিভিন্ন সময়ে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২০২০ সালের পর থেকে ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য নতুন করে টেন্ডার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। যে কারণে পুরনো প্রতিষ্ঠানগুলোরই প্রতি বছর নবায়ন করা হচ্ছে। এ কর্মকর্তা আরও বলেন, ‘২০২৩ সালে নতুন করে ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য ঠিকাদার নিয়োগ ও নবায়ন প্রক্রিয়া শুরু হয়। এতে নতুন এবং পুরনো মিলে ৪৫টি প্রতিষ্ঠান আবেদন ফরম সংগ্রহ করেছিল। সেগুলোর মধ্যে ৪২টি প্রতিষ্ঠান আবেদন করে। রেলওয়ের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ৫০ হাজার টাকা অফেরতযোগ্য অর্থ জমা দিয়েছিল। যাচাই-বাছাই শেষে ৩৭টিকে ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। তবে আবেদনকারী পাঁচটি প্রতিষ্ঠান বাদ পড়ে। ওই পাঁচ প্রতিষ্ঠান থেকে একটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট মামলা দায়ের করে। মামলাটি এখনও চলমান আছে। মামলা শেষ না হওয়ার কারণে ক্যাটারিং সার্ভিসের নতুন ঠিকাদার নিয়োগে টেন্ডার আহ্বান করা যাচ্ছে না।’

পূর্বাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক বিভাগ সূত্র জানিয়েছে, রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচলকারী ক্যাটারিং সার্ভিসের (খাবার সরবরাহ) দায়িত্বে আছে ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে মেসার্স হাবিব বাণিজ্য বিতান; মহানগর ও মেঘনা এক্সপ্রেসে মেসার্স বিল্লাল হোসেন ব্রাদার্স অ্যান্ড কোং; মহানগর প্রভাতী ও তূর্ণা নিশিথা ট্রেনে মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যাটারার্স; যমুনা, অগ্নিবীণা, এগার সিন্ধুর প্রভাতী, এগার সিন্ধুর গোধুলী এক্স্রপ্রেস ট্রেনে মেসার্স নিউ টিপটপ ক্যাটারার্স; পারাবত এক্সপ্রেস ট্রেনে মেসার্স ওবায়দুল হক অ্যান্ড সন্স; জয়ন্তিকা, উপবন এক্সপ্রেস ট্রেনে মেসার্স আবদুল্লাহ অ্যান্ড সন্স ও শরীফ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার্স; চট্টলা এক্সপ্রেস ট্রেনে মেসার্স ওয়াহদিকা সার্ভিসেস; ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে মেসার্স কে আর ক্যাটারার্স; তিস্তা এক্সপ্রেসে শাহ আমানত এন্টারপ্রাইজ; উপকূল এক্সপ্রেসে মেসার্স সুরুচি ফাস্টফুড এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নুর ট্রেডার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের কারণে বর্তমানে ক্যাটারিং সার্ভিস বন্ধ আছে মহানগর গোধূলী ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে। এসব ট্রেনে ক্যাটারিং সার্ভিস পরিচালনা করতো মেসার্স প্রগতি ক্যাটারার্স। বন্ধ রয়েছে চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল করা পাহাড়িকা, উদয়ন এক্সপ্রেস ট্রেন। এ ট্রেন দুটিতে ক্যাটারিং সার্ভিস পরিচালনা করে এস এ করপোরেশন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, খাবার বগিতে বিনা টিকিটে যাত্রী পরিবহন করায় মহানগর গোধূলী (৭০৩) এবং তূর্ণা এক্সপ্রেস  (৭৪২) ট্রেনের ক্যাটারিং সার্ভিস বাতিল করে রেলওয়ে পূর্বাঞ্চল। গত বছরের ২৮ আগস্ট বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অপরদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের অভিযোগে উদয়ন-পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনের ক্যাটারিং সার্ভিসের দায়িত্বে থাকা এস এ করপোরেশনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে। গত বছরের ২৬ জুন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবার বগিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। এ মামলার তদন্ত কাজ এখনও চলমান আছে। চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘মহানগর গোধূলী, তূর্ণা, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে বর্তমানে ক্যাটারিং সার্ভিস বন্ধ রয়েছে। এ কারণে এসব ট্রেনের যাত্রীরা ক্যাটারিং (খাবার) পাচ্ছেন না। এসব ট্রেনে খাবার সরবরাহে থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। নানা কারণে নতুন করে কোনও প্রতিষ্ঠানকে দায়িত্বও দেওয়া যাচ্ছে না।

 

নুরুল আমিন নামে এক ক্যাটারার জানান, রেলওয়ে পূর্বাঞ্চলে ১৬টি প্রতিষ্ঠান ২৬টি ট্রেনে ক্যাটারিং সার্ভিস পরিচালনা করছে। এর মধ্যে নানা অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের ক্যাটারিং সার্ভিস কার্যক্রম স্থগিত করা হয়। প্রতিবার রেলওয়ের ক্যাটারার নিয়োগে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়। এরপর সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে অভিজ্ঞতাসম্পন্ন ক্যাটারিং প্রতিষ্ঠানকে নিয়োগ করে। কিন্তু গত চার বছর ধরে পূর্বাঞ্চল ট্রেনে টেন্ডারবিহীন ক্যাটারিং সার্ভিস পরিচালনা করছে আগের ১৬টি প্রতিষ্ঠান। যাদের লাইসেন্সের মেয়াদ ২০২০ সালের বিভিন্ন সময়ে শেষ হয়। অদৃশ্য কারণে নতুন ট্রেন্ডার আহ্বান করা হচ্ছে না। তিনি আরও জানান, ক্যাটারিং সার্ভিস একটি সিন্ডিকেটের হাতে জিম্মি। যে মামলাটি আছে সেটি নিষ্পত্তির জন্য রেলওয়ে কর্তৃপক্ষ তেমন জোরালো ভূমিকা রাখছে না। এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের আইন কর্মকর্তা মো. আল মাহমুদ বলেন, ‘পূর্বাঞ্চলে বিভিন্ন অভিযোগে কমপক্ষে এক হাজার ৪০০টি মামলা রয়েছে। এসব মামলা পরিচালনা করা হচ্ছে আইন দফতর থেকে। এর মধ্যে ক্যাটারিং সার্ভিস পরিচালনা নিয়ে করা মামলাটিও আমরা পরিচালনা করছি।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।