খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পলকের মন খারাপেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
পলকের মন খারাপেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে’ কিংবা ‘স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে’। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন হাস্যকর কথাই বলেছিলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনাইদ আহমেদ পলক। তার মন খারাপ মানেই বিরাট আয়োজন। ।

যেন পলকের মন খারাপের মহৌষধ ছিলেন তিনি। কখনও মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। ফারিয়ার ফিটনেসের প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের,তাই কোনভাবে মন খারাপ হলেই ডাক পড়তো ঢালিউড নায়িকার। কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কে জেরে নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙ্গে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামীলীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর, ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি।

 

সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে, আওয়ামী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার। অভিনয় ক্যারিয়ারের প্রথম থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি খোলামেলা পোশাকের নিয়ে অসংখ্যবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এতটুকুই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা। যদিও ক্যারিয়ারে তেমন কোনো সিনেমা হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া। এমনটাও জানা যায় পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। পলককে ম্যানেজ করেই অবিরত চেষ্টা চালান আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার।

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন পাওয়ার জন্য উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার। কেবল এতটুকুই নয় দীর্ঘদিনের প্রেমিক সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। কিন্তু পলকের জন্য সেই বাগদান ভেঙ্গে যায়। এই বিষয়ে জানার জন্য নুসরাত ফারিয়ার ফোনে কল করলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি দেননি ক্ষুদে বার্তার কোন উত্তর।

গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত ও পর্যটন কেন্দ্র গড়ার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত ও পর্যটন কেন্দ্র গড়ার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গৌরীপুর জমিদারবাড়ির ঐতিহাসিক প্রাচীন ভবন—বর্তমানে গৌরীপুর মহিলা কলেজ প্রাঙ্গণের সামনে—সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও এসিক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং ক্রিয়েটিভ এসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এর আগে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক ধান মহালস্থ ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির মিলনায়তনে প্রাচীন নিদর্শন ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রবিবারের সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, গৌরীপুর উপজেলা বিএনপি কমিটির সদস্য ও উপজেলা শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মীর হোসেন মিরন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক মো. দিলীপ কুমার দাস এবং এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ প্রমুখ।

 

বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক জনপদ। এখানে মুঘল, সুলতানি ও ব্রিটিশ আমলের বহু প্রাচীন নিদর্শন রয়েছে। রয়েছে ১২টি জমিদারবাড়ির ইতিহাস ও স্থাপত্যনিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দীঘি, মন্দির, মধ্যযুগীয় মাজার, দুটি কেল্লা বা ফোর্টের ধ্বংসাবশেষ এবং ইতিহাসখ্যাত ব্যক্তিদের সমাধি।

 

এ ছাড়া পূর্ব বাংলার গীতিকায় সমৃদ্ধ বীরাঙ্গনা সখিনার ইতিহাস ও সমাধি এবং মুঘল আমলের খাজা উসমান খাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কেল্লার নিদর্শনও গৌরীপুরের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বলে বক্তারা উল্লেখ করেন।

 

তারা বলেন, এসব ঐতিহাসিক স্থাপনা ও প্রত্ননিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা গেলে গৌরীপুরকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য উপজেলার প্রাচীন নিদর্শনগুলো জরিপ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত, সংরক্ষণ ও পর্যটন অবকাঠামো উন্নয়নের দাবি জানান তারা।

 

স্মারকলিপি প্রদান

সমাবেশ শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে গৌরীপুরের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাগুলো চিহ্নিত করে তালিকাভুক্তি, সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

 

আয়োজকদের প্রত্যাশা, সরকারি উদ্যোগ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গৌরীপুরের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা সম্ভব হবে।