নেশার টাকা না পেয়ে অভিমান করে যুবকের আত্মহত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মা-বাবা নেশার টাকা না দেওয়ায় রাগ করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আতিক হাসান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে । এ ঘটনাটি ঘটে বুধবার (২৯ জানুয়ারি ) ভোর রাতে শায়েস্তাগঞ্জ পৌর সভার চরনুর আহম্মদ প্রকাশ দাউদ নগর গ্রামের নিজ বাড়ির সামনে ।
পরিবার ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার পৌরশহরে চরনুর আহম্মদ প্রকাশিত দাউদনগর গ্রামের হতদরিদ্র দিন মজুরি মোঃ আমিন আলী বড় ছেলে মোঃ আতিক হাসান নেশাগ্রস্থ । নেশার টাকা না পাইলে মা-বাবা সাথে ঝগড়া বেঁধে ঘরের মধ্যে ভাংচুর করতে থাকে। গত মঙ্গলবার বিকালে টাকা না দেওয়ায় ঘরের টিনসহ অন্যান্য মালামাল ভাংচুর করে । সন্ধার পর বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়। কিন্তু আতিক হাসান রাতে ফিরে না আসায় তাঁর মা-বাবা, ছোট ভাই, বাড়ির আত্মীয় স্বজন সহ এলাকার লোক জন হাট-বাজার, রেলস্টেশন ও আশপাশে আতিক হাসানকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ভোর সকালে বাড়ির পাশে করব স্থানে গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তাঁর মা বিলকিস আক্তার । তখন মা শোর চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে গিয়ে দেখে গাছের ডালের সাথে প্লাস্টিক দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা দেখে থানার ওসি দিলীপ কান্ত নাথকে খবর দিলে তাঁর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁস লাগলো যুবক আতিক হাসান লাশ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্ত জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি ।



আপনার মতামত লিখুন