খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যারা রাষ্ট্রকে ধ্বংশ করেছে তাদের বিচার হবে : সিলেট বিভাগীয় কমিশনার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
যারা রাষ্ট্রকে ধ্বংশ করেছে তাদের বিচার হবে : সিলেট বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, একটি রাষ্ট্র যদি সবার সাথে সুবিচার না করতে পারে তাহলে তাকে কখনও কল্যাণ রাষ্ট্র বলা যায় না। সবার সাথে সমান দৃষ্টিভঙ্গিই হচ্ছে সকলের প্রাপ্য এবং তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট আর পাচার করে যারা রাষ্ট্রকে ধ্বংশ করেছেন তাদের বিচার হবে ইনশাআল্লাহ। একটি কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য রাষ্ট্রের শীর্ষ থেকে শুরু করে সবাইকে সৎ হতে হবে। সবাইকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গণমানুষের আশা আখাংকা বুঝে বঞ্চিত মানুষের কথা চিন্তা করে সততার সাথে স্বজন প্রীতিমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠান, নেতৃত্বকে পরিবর্তন করতে হবে। আমরা যদি এই জাতীকে কল্যাণের দিকে নিয়ে যেতে চাই তাহলে পৃথিবীর কোন শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবেনা।
তিনি গতকাল বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার হযরত ওমর ফারুক (রা:) একাডেমী আয়োজিত তারুণ্যের উৎসব উপলক্ষে বিজ্ঞান ও পিঠা উৎসব অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মূকতাবিস উন নূরের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ পরিচালনার সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক (শিক্ষা) আনোয়ার উজ জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এইচ এম আখতার ফারুক, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, রামসুন্দর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, যুক্তরাজ্য প্রবাসী জমির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরতুজা আলী।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্র তাহমিদ হোসেন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করে দশম শ্রেণীর ছাত্রী রহিমা বেগম ও সীমা বেগম।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।