খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অবৈধ অনুমোদন

পাঁচ বছরে রাসিক হাতিয়েছে ২৬ কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
পাঁচ বছরে রাসিক হাতিয়েছে ২৬ কোটি টাকা

রাজশাহী মহানগরে চলাচলের জন্য সিটি করপোরেশন চালু করে অটোরিকশা (ছয় আসন বিশিষ্ট) ও ব্যাটারিচালিত রিকশার (দুই আসন বিশিষ্ট) লাইসেন্স প্রদান। ২০১৯-২০ অর্থবছরে তারা এই লাইসেন্স দেওয়া শুরু করে। তবে বাহন দুটিকেই লাইসেন্স প্রদানের খাতে তারা উল্লেখ করছে নৌকা বা সাধারণ যানবাহন হিসেবে। কিন্তু বাস্তবে আটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা হলো মোটরচালিত। মোটর চালিত সব ধরনের যানবাহনের লাইসেন্স দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই আইনের তোয়াক্কা না করে রাসিক কর্তৃপক্ষ তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে নিজেরাই দিয়েছে এই অবৈধ অনুমোদন। এর মাধ্যমে ৫ বছরে রাসিক আয় করেছে প্রায় সাড়ে ২৬ কোটি টাকা।

 

রাজশাহী সিটি করপোরেশনের তথ্যমতে, রাজশাহী সিটিতে চলাচলের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে তারা এই লাইসেন্স কার্যক্রম শুরু করে। তৎকালীন সময়ে রাসিকের ৬ ওয়ার্ডে অটোরিকশার (ছয় আসন বিশিষ্ট) অনুমোদন দিয়েছে ৮ হাজার ৯৭০টি। ব্যাটারিচালিত রিকশার (দুই আসন বিশিষ্ট) লাইসেন্স দিয়েছে ৫ হাজার ৮১৯টি। এরপর তারা নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে। রাজশাহী সিটি করপোরেশন প্রতিটি অটোরিকশার লাইসেন্স ফি বাবদ ধরেছে ৮ হাজার ৫০ টাকা। অর্থাৎ অটোরিকশার লাইসেন্স দিয়ে আয় করেছে ৭ কোটি ২২ লাখ ৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ব্যাটারিচালিত রিকশার ফি ধরা হয়েছে ১০ হাজার ৫০ টাকা। অর্থাৎ ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দিয়ে আয় করেছে ৫ কোটি ৮৪ লাখ ৯৫০ টাকা।

 

এদিকে এসব রিকশার লাইসেন্স প্রতি অর্থবছরই নবায়ন করতে হয়। একটি অটোরিকশার লাইসেন্স নবায়ন করতে খরচ হয় ২ হাজার ৫৫০ টাকা। প্রতি অর্থ বছরে লাইসেন্স নবায়ন করে রাসিক আয় করে ২ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। এছাড়াও একটি ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নবায়ন করতে খরচ হয় এক হাজার ১৫০ টাকা। অর্থাৎ প্রতি অর্থবছরে আয় হয় ৬৬ লাখ ৯১ হাজার ৮৫০ টাকা।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহীর সহকারী পরিচালক আবদুর রশিদ বলেন, সিটি করপোরেশন থেকে গাড়ির মালিকেরা নম্বর নেন এবং তাদের কাছে থেকেই তারা নবায়ন করেন। এটির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে সিটি করপোরেশন এটি দিতে পারে না। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও এলজিইডি মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কোনো ব্যাটারিচালিত গাড়িকে সিটি করপোরেশন বা পৌরসভা কোনো ধরনের গাড়ির লাইসেন্স দেবে না। তারপরও তৎকালীন সময়ে সরকারের প্রভাব খাটিয়ে তারা দিয়েছে। আমাদের তৎকালীন যারা ছিলেন তারাও কিছু বলেননি।

রাজশাহী মেট্রপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নূরে আলম সিদ্দিকী বলেন, এটি নিয়ে আমাদের কোর কমিটিতে আলোচনা হয়েছে। বিআরটিএ যে কথা বলছে এটিই সঠিক। যেকোনো মোটরযান বলতে যা বোঝায় সেগুলোর লাইসেন্স দেওয়ার একমাত্র অথরিটি হলো বিআরটিএ। এটি আমরা সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, বিআরটিএ, আরডিএ সবাইকে বলেছি। বাস্তবতা হচ্ছে এটি দেওয়ার কোনো এখতিয়ার সিটি করপোরেশন রাখে না। কিন্তু সিটি করপোরেশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা না শুনলে আমাদেরতো কিছু করার নেই।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ বলেন, সিটি করপোরেশন আমাদের আদায়ের অনুমতি দিয়েছে, আমার আদায় করছি। এগুলো আমরা অ্যাকাউন্টে জমা দিয়েছি। কিন্তু তারা এগুলো কীভাবে খরচ করে সেটি আমাদের জানা নেই।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।