খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে কথা বলেছেন ট্রাম্প: নিউ ইয়র্ক পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক। ট্রাম্প আরও বলেন, তিনি ‘সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন’ এবং তার কাছে যুদ্ধ বন্ধের একটি ‘কংক্রিট পরিকল্পনা’ আছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তিনি আরও বলেন, ‘আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি পুতিনের সঙ্গে কতবার কথা বলেছেন?

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার এটা বলা ঠিক হবে না। তবে ক্রেমলিন বা হোয়াইট হাউজ এখনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এবং রয়টার্সের অনুরোধেরও কোনো সাড়া দেয়নি। জানুয়ারির শেষ দিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে প্রস্তুত এবং মস্কো ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় রয়েছে। শুক্রবার ট্রাম্প জানান, তিনি সম্ভবত আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এ সময় যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা হতে পারে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস