খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিশ্ব ভালোবাসা দিবসে জাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

সাহামিনা আক্তার দিতি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
বিশ্ব ভালোবাসা দিবসে জাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস্ ডে। কিন্তু এই ভালোবাসার দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বটতলা দিয়ে শহিদ মিনারের পাশ দিয়ে ছাত্রীদের হল (উত্তরপাড়া) ঘুরে ট্রান্সপোর্ট চত্বরে এসে শেষ হয়।

এ সময় “তুমি কে আমি কে- প্রেম বঞ্চিত প্রেম বঞ্চিত, আমরা কেন বঞ্চিত- জবাব চাই জবাব চাই, প্রেমের নামে নষ্টামি- চলবে না চলবে না, কাপলদের দুই গালে- জুতা মার তালে তালে, কাপলদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও, কাপলদের চার হাত-ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ বিভিন্ন স্লোগান দেয় তারা।

জাবি প্রেম বঞ্চিত সংঘের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাশ্বত প্রামানিক বাবাই বলেন, “১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে আমাদের সিঙ্গেলদের সাথে ছলনা করা হচ্ছে। আমরা যারা ক্যাম্পাসে প্রেম করি না তারা বঞ্চনার শিকার কিন্তু আমাদের কথা কেউ বুঝে না। এখানে এক প্রেমিক একাধিক প্রেম করে। এতে আমার আরেক ভাই বঞ্চিত হচ্ছে। আমরা আজ এসেছি আমার ঐসব সিঙ্গেল ভাইদের অধিকার নিয়ে।”

এছাড়াও তাদের এক দফা এক দাবি হলো- একজন প্রেমিক একটাই প্রেম করুক, সবাই প্রেম করুক এবং প্রেম দিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভরিয়ে দিতে চাই।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস