খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান

‎জাকির হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
‎গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি শাহমুব জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, কলেজের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান।
‎
‎এছাড়াও অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. হান্নান বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি নবগঠিত গভর্নিং বডির সদস্যদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে বক্তারা গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।